National

যান, মাসুদ আজহারকে বাহাওয়ালপুর থেকে ধরে আনুন, ইমরানকে বললেন অমরিন্দর

পাকিস্তানে জাতির উদ্দেশ্যে ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর পুলওয়ামা কাণ্ডের দোষ চাপাচ্ছে। যদি ভারতের হাতে কোনও প্রমাণ থাকে তাহলে তারা দিক। পাকিস্তান ওই জঙ্গি হানার তদন্ত করবে। ব্যবস্থা নেবে। একথা শোনার পরই তার পাল্টা দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ট্যুইট করে তিনি জানান, প্রিয় ইমরান খান, জইশ প্রধান মাসুদ আজহার বাহাওয়ালপুরে বসে আছে। আইএসআই-এর সাহায্য নিয়ে যে জঙ্গি হানার ঘটনা ঘটাল, তাকে তুলে আনুন। আর যদি আপনি না পারেন তো বলুন। আমরা গিয়ে তাকে ধরে আনছি। সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন মুম্বই হামলার প্রমাণ তুলে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কী করেছে পাকিস্তান?

ফাইল : ইমরান খান, ছবি – আইএএনএস

ট্যুইট ছাড়াও মঙ্গলবার ক্রুদ্ধ অমরিন্দর সিং পাটিয়ালায় একটি অনুষ্ঠানের ফাঁকে এও প্রশ্ন তোলেন যে যেসব জঙ্গিদের খতম করা হয়েছে তাদের দেহ কী এবার পাকিস্তানে পাঠাতে হবে? সেগুলো দেখে কী পাক প্রধানমন্ত্রী তাদের দেহ শনাক্ত করবেন? তবে কী প্রমাণ দেওয়া হবে? অমরিন্দর বলেন, যুদ্ধ কেউ চায়না। কিন্তু সবকিছু একসঙ্গে চলতে পারেনা। ভারতীয় সেনাদের শহিদ হওয়া বিফলে যেতে পারেনা।

জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর হামলাস্থলে সেনা, ছবি – আইএএনএস

অমরিন্দর সিং আরও বলেন, ওরা আমাদের ৪১ জনকে হত্যা করেছে। তাই পাল্টা ওদের ৮২ জনকে চাই। পাকিস্তান ও পাক মদতপুষ্ট জঙ্গিদের ক্ষেত্রে এটাই ভারতের পলিসি হওয়া উচিত। চোখের বদলে চোখ একমাত্র নীতি বলে দাবি করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026