National

নর্দমায় পড়ে গেল বাস, মৃত ৩, আহত ৫০

রাস্তা ছেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নর্দমায় গিয়ে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। নর্দমায় পড়ে যাওয়ায় বাসের যাত্রীরা আহত হন। বাস টাল হারিয়ে উল্টে যায়। মৃত্যু হয় ৩ যাত্রীর। আহত হন বাসের বাকি ৫০ জন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। আহত যাত্রীদের জবলপুর শহরের ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।

রবিবার সকালে প্রয়াগরাজ থেকে নাগপুর যাচ্ছিল বাসটি। সারা রাতের সফর। রবিবার রাত সাড়ে ৩টে নাগাদ জবলপুরের আধারতাল পুলিশ স্টেশনের কাছে অন্ধকারেই বাসের নিয়ন্ত্রণ হারান চালক। বাস রাস্তা ছেড়ে গিয়ে পড়ে পাশের নালায়। বেসরকারি ট্রাভেলসের বাসে তখন ঠাসা যাত্রী ছিলেন। অনেকে ঘুমের মধ্যেও ছিলেন।

দুর্ঘটনার পর বাসের যাত্রীদের আর্তনাদে সুনসান এলাকায় সকলের প্রায় ঘুম ভেঙে যায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষ হতে সকাল হয়ে যায়। ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026