National

রাতারাতি বন্ধ হচ্ছে ৫৭টি হোটেল

করোল বাগের একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হয়েছে ১৭ জনের। আগুন লাগার তদন্ত করতে নেমে দেখা যায় হোটেলের ফায়ার সেফটি ঠিকঠাক ছিলনা। দিল্লি সরকারও ওই আগুন লাগার ঘটনার পর জানিয়ে দেয় তারা কড়া হাতে সব হোটেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে। সেইমত শুরু হয় বিভিন্ন হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার কাজ। আর তাতেই কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ল কেউটে।

দিল্লির অর্পিত প্যালেস হোটেলে চলছে অগ্নিনির্বাপণের কাজ, ছবি – আইএএনএস

দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈন ট্যুইট বার্তায় জানিয়েছেন, দিল্লির ৮০টি হোটেল তাঁরা খতিয়ে দেখেন। দেখা গেছে তার মধ্যে ৫৭টি হোটেলেরই অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক নয়। অগ্নিনির্বাপণ সম্বন্ধীয় যে গাইডলাইন রয়েছে তা এই হোটেলগুলি মানছে না। ফলে তাদের ফায়ার লাইসেন্স বাতিল করেছে সরকার। অর্থাৎ ৫৭টি হোটেল বন্ধ হচ্ছে।

দিল্লির অর্পিত প্যালেস হোটেলে পুলিশ আধিকারিকদের ভিড়, ছবি – আইএএনএস

মন্ত্রীর বক্তব্য অনুযায়ী যাতে আগামী দিনে আর করোল বাগের মত ঘটনা না ঘটে তার জন্যই আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে এই ৫৭টি হোটেল অবিলম্বে বন্ধ করা হয় তার জন্য পুরসভা ও পুলিশকে যৌথভাবে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026