National

আন্দামানে শুরু উদ্ধারকাজ

সরতে শুরু করেছে ঘূর্ণিঝড়। ফলে এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দামানের ভয়ংকর আবহাওয়া কিছুটা হলেও শান্ত হয়েছে। কমেছে ঝড়। কমেছে বৃষ্টিও। সমুদ্রও তুলনামূলকভাবে অনেকটা শান্ত। বেলার দিকে কয়েকবার রোদেরও ঝলক দেখা গেছে। আগে সেনার তরফে জানানো হয়েই ছিল যে আবহাওয়ার উন্নতি হলেই দ্রুত হ্যাভলক ও নীলদ্বীপ থেক পর্যটকদের উদ্ধারকাজ শুরু করবে তারা। সেইমত এদিন বেলার দিকে এই দুই দ্বীপের দিকে রওনা দেয় সেনাবাহিনীর ৬টি জাহাজ ও ৩টি হেলিকপ্টার। অন্যদিকে আটকে পড়া পর্যটকদের খুশির খবর শুনিয়ে স্থানীয় প্রশাসন তাঁদের সকলকে ব্যাগপত্র নিয়ে দ্রুত বেরিয়ে আসতে বলে। উদ্ধার করা হবে তাঁদের। এই খুশিতে সকলেই যত দ্রুত সম্ভব তৈরি হয়ে গৃহবন্দি দশা থেকে বেরিয়ে পড়েন। কয়েকজনকে নীলদ্বীপ থেকে জাহাজে ও হেলিকপ্টারে উদ্ধারও করা হয়। কিন্তু পর্যটকদের অভিযোগ তা নগণ্য। এখনও বহু পর্যটক হা পিত্যেস করে উদ্ধার হওয়ার অপেক্ষায় ব্যাগ গুছিয়ে মেঘে ঢাকা আকাশের তলায় ঠায় দাঁড়িয়ে আছেন। এভাবেই বিকেল গড়িয়ে গেলেও উদ্ধারের সংখ্যা নগণ্য। ফলে ক্ষোভ বাড়ছে পর্যটকদের মধ্যে। বাচ্চা বা বয়স্ক মানুষদের সঙ্গেকরে এভাবে তাঁদের কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026