National

সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা, স্তব্ধ তাজের শহর

জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে সিআরপিএফ কনভয় আসার সময় তাতে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জঙ্গি হামলায় রাগ কমছে না দেশবাসীর। ৪৯ জওয়ানের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। প্রতিবাদে জম্মু কাশ্মীরেই পথে নামেন বহু মানুষ। বিভিন্ন রাজ্যে বার হচ্ছে মোমবাতি মিছিল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের যাবতীয় রাগ, অভিমান উগরে দিচ্ছেন সকলে। এমনই রাগ উগরে দিল তাজমহলের শহর আগ্রার ব্যবসায়ী মহল।

আগ্রায় শহিদ কৌশল কুমার রাওয়াতের শোকবিহ্বল পরিজনরা, ছবি – আইএএনএস

শনিবার সকাল থেকেই আগ্রার অধিকাংশ দোকানপাট বন্ধ। কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও কাজ হচ্ছে না। পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদেই এই বন্‌ধ পালন করছেন তাঁরা। সকালে অনেক জায়গায় মানুষ জড়ো হয়ে এই হামলার বিরুদ্ধে সুর চড়ান। পাকিস্তানের কুশপুতুল ও পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। বন্‌ধের জেরে প্রায় স্তব্ধ আগ্রা শহর।

সিআরপিএফ কনভয়ে হামলার প্রতিবাদে ইমরান খান ও মাসুদ আজহারের ছবি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন, ছবি – আইএএনএস

১৯৮৯ সাল থেকে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দেয়। তারপর থেকে এখনও পর্যন্ত উপত্যকায় জঙ্গি কার্যকলাপ অব্যাহত। তবে এতদিনে কখনও এতবড় মাপের হামলা চালাতে পারেনি সন্ত্রাসবাদীরা। পুলওয়ামায় এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ংকর জঙ্গিহানার ঘটনা ঘটাল তারা। যার জেরে গোটা দেশ রাগে ফুঁসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026