National

তারা জড়িত নয়, পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিল ভারত

পুলওয়ামায় জঙ্গি হানার পর এই ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে সরব হয় ভারত সরকার থেকে দেশের আমজনতাও। এরপরই পাকিস্তানের বিদেশ সচিব তেমিনা জানজুয়া দাবি করেন, এই ঘটনায় পাকিস্তানের কোনও হাত নেই। যা নস্যাৎ করে ভারত জানিয়ে দিয়েছে, একটি ভিডিওতেই দেখা গেছে যে আত্মঘাতী জঙ্গি নিজেকে জইশ-ই-মহম্মদের সদস্য বলে দাবি করছে। আর জইশ পাকিস্তানের মাটিতেই বড় হয়ে ওঠা পাক মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন। ফলে এই ঘটনায় পাক যোগ সকলেই দেখতে পাচ্ছেন।

জঙ্গি হানায় নিহত শহিদদের স্যালুট প্রধানমন্ত্রীর, ছবি – আইএএনএস

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে কোনও উৎসাহ দেখা যায়নি। বরং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠন ও সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। ভারতের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের উচিত এখনই তাদের দেশের মাটি থেকে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। যাতে এই অঞ্চল সন্ত্রাসমুক্ত এলাকা হতে পারে।

কাশ্মীরে জঙ্গি হানায় নিহত এক সিআরপিএফ জওয়ানের কফিনকে কাঁধ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ছবি – আইএএনএস

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এদিন সাফ জানান, ভিডিওতে জঙ্গির বার্তা ছাড়াও জইশ-ই-মহম্মদ-এর তরফেই এই হামলার দায় স্বীকার করা হয়েছ। আর এই সংগঠনের জন্ম ও তাদের কার্যকলাপ পাকিস্তানে বসেই চালাচ্ছে। তারপরও পাক সরকার এটা বলতে পারে না যে তাদের অস্তিত্ব বা কাজকর্ম সম্বন্ধে সরকারের কিছু জানা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026