শিশু, প্রতীকী ছবি
একটি কুয়ো। আগে জল ছিল। ব্যাবহার হত নিয়মিত। কিন্তু এখন তাতে আর জল নেই। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে সেটি। কুয়োর মধ্যে ভরা জঞ্জাল। আশপাশের মানুষ জঞ্জাল ফেলার জায়গা করে নিয়েছেন এই কুয়োকে। সেখানই জঞ্জালের মধ্যে থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের দেহ। দেহটি একটি প্লাস্টিকে মোড়া ছিল।
জঞ্জাল কুড়িয়ে বেড়ানো এক ব্যক্তির প্রথম নজরে কাড়ে বিষয়টি। কুয়োর জঞ্জালে নজর দিতেই সেখানে সদ্যোজাতের দেহটি দেখতে পান তিনি। দ্রুত খবর যায় পুলিশে। পুলিশ এসে জঞ্জালের মধ্যে থেকে দেহটি উদ্ধার করে। সদ্যোজাতের দেহ উদ্ধারকে ঘিরে গুরুগ্রামের সেক্টর ৬৬ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কে বা কারা সদ্যোজাতকে এভাবে এখানে ফেলে গেল তার খোঁজ শুরু করেছে পুলিশ। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করতে চাইছেন তদন্তকারীরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…