National

প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে শ্লীলতাহানি, গায়ে আগুন দিল কিশোরী

গত মঙ্গলবার রাত। প্রকৃতির ডাকে সাড়া দিতে এক বান্ধবীর সঙ্গে বাড়ির কাছে মাঠে দিয়েছিল ১৭ বছরের এক কিশোরী। অভিযোগ সেখানে রাতের অন্ধকারে হাজির হয় ওই কিশোরীরই প্রতিবেশি যুবক সাধু। তার বান্ধবীর সামনেই ওই কিশোরীকে টেনে একটি নির্জন জায়গায় নিয়ে যায় সে। তারপর সেখানে তার শ্লীলতাহানি করে।

প্রতীকী ছবি

ওই কিশোরীর বান্ধবী ছুটে এসে খবরটা গ্রামে দেয়। সকলে ছোটেন সেখানে। কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে সাধু। ওই কিশোরী বাড়ি ফেরে। কিন্তু এই অপমান সে মেনে নিতে পারেনি। বাড়ি ফিরেই ঘরের দরজা বন্ধ করে দেয় সে। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঝলসে মৃত্যু হয় তার। একথা জানিয়েছে পুলিশ। এমন এক মর্মান্তিক ঘটনায় উত্তরপ্রদেশের পিনাহাট শহরের কাছে ওই গ্রামের বাসিন্দারা একাধারে ক্ষুব্ধ ও শোকস্তব্ধ।

প্রতীকী ছবি

গ্রামবাসীদের অভিযোগ ওই কিশোরীকে গত ৮ মাস ধরে বিভিন্ন সময় উত্যক্ত করছিল সাধু। বছর ২৫-এর সাধু বিবাহিত। তার একটি কন্যা রয়েছে। তা সত্ত্বেও ১৭ বছরের এই কিশোরীকে উত্যক্ত করা ছাড়েনি সে। অবশেষে মঙ্গলবার রাতে শ্লীলতাহানি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সাধুর খোঁজ শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026