চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহত এক ছাত্রীকে, ছবি - আইএএনএস
বেশ চলছিল পঠনপাঠনের কাজ। আচমকাই এক তীব্র বিস্ফোরণ। যার জেরে ২৮ জন পড়ুয়া আহত হয়। ক্ষতি হয় স্কুলের। যেখানে ওই কোচিং সেন্টারটি চলত। বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার নারবাল গ্রামে। আহত পড়ুয়াদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রীনগরের হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা শুরু হয়।
ফালাই-এ-মিলাত নামে একটি বেসরকারি স্কুলে চলছিল এই কোচিং সেন্টারটি। অনেক পড়ুয়া পড়াশোনা করছিল। সে সময় এমন বিস্ফোরণ অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। উদ্বিগ্ন অভিভাবকরা জমা হন স্কুলের সামনে। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
এই বিস্ফোরণের পরই এলাকা জুড়ে কিছু যুবক যৌথবাহিনীর ওপর পাথরবর্ষণ শুরু করে। পাল্টা যৌথবাহিনীও তাদের দিকে তেড়ে যায়। শুরু হয় সংঘর্ষ। এদিকে ঠিক কীভাবে বিস্ফোরণ হল তা এখনও পরিস্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…