National

সারা রাতে পুড়ে ছাই ২৫০ ঘর, চারপাশে শুধুই হাহাকার

দিল্লির করোল বাগের হোটেলে আগুনের রেশ কাটার আগেই তার পরদিন রাতে ফের দাউদাউ করে জ্বলল দিল্লির একটি কোণা। রাত দেড়টা নাগাদ আগুন লাগে দিল্লির পশ্চিম পুরী এলাকার শহিদ ভগৎ সিং ক্যাম্পে। বিশাল এলাকা নিয়ে বস্তি। বহু মানুষের বাস। গায়ে গায়ে লাগোয়া কুঁড়েঘর। এখানেই পরিবার নিয়ে মানুষের বাস। সেখানেই আগুন লেগে যায়।

প্রতীকী ছবি

বস্তির আগুন খুব দ্রুত ছড়ায়। কারণ ঘরগুলো থাকে গায়ে গায়ে আর তা এমন বস্তু দিয়ে তৈরি করা হয় যা প্রবলভাবে দাহ্য। এখানেও তার অন্যথা হয়নি। আগুন লাগার পর চোখের নিমেষে একের পর এক ঘরে আগুন ধরতে শুরু করে। দাউদাউ করে জ্বলতে থাকে বহু মানুষের সাধের সংসার। আগুনের জেরে সকলেই বাইরে বেরিয়ে আসেন। কিছু জিনিসপত্র বার করতে পারলেও অধিকাংশই আগুনের লেলিহান শিখার গ্রাসে নিঃশেষ হয়ে গেছে।

প্রতীকী ছবি

দমকলের ২৮টি ইঞ্জিন একে একে হাজির হয়। আগুন নেভানোর জন্য চারধার থেকে জল দেওয়া হতে থাকে। রাত সাড়ে ৩টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভোর হওয়ার পরও গৃহহীন বাসিন্দারা চোখে জল নিয়ে পোড়া জায়গা খুঁজে দেখতে থাকেন। যদি কিছু অবশিষ্ট পাওয়া যায়। আগুনে কোনও মৃত্যুর ঘটনা না ঘটলেও এক মহিলা কিছুটা পুড়ে গেছেন। তাঁর চিকিৎসা চলছে।

প্রতীকী ছবি

কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি। সেই ঠান্ডায় বহু মানুষ ঘরের মধ্যে বসেও কাঁপছেন। সেই পরিস্থিতিতে মাথার ওপর ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন বস্তির বহু মানুষ। অবশ্য দিল্লির নগরোন্নয়নমন্ত্রী বুধবার সকালে এলাকা পরিদর্শন করে গৃহহীনদের অন্যত্র আপাতত থাকার বন্দোবস্তের নির্দেশ দিয়েছেন। আগুন কীভাবে লাগল তা এখনও পরিস্কার নয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026