National

রাফাল চুক্তি নিয়ে সিএজি রিপোর্টে স্বস্তিতে মোদী সরকার

রাফাল চুক্তি নিয়ে কংগ্রেসের প্রবল আক্রমণ সামলাতে হিমসিম কেন্দ্রীয় সরকার অক্সিজেন পেল কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল রিপোর্ট বা সিএজি রিপোর্টে। সিএজি রিপোর্টে সাফ জানানো হয়েছে যে রাফাল চুক্তি করতে পূর্বতন ইউপিএ সরকার যে দরদাম করেছিল, তার চেয়ে এনডিএ সরকার কম দামে রাফাল চুক্তি সই করেছে। ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনতে ২.৮৬ শতাংশ কম দামে চুক্তি সম্পূর্ণ করেছে কেন্দ্রের এনডিএ সরকার।

অন্তর্বর্তী বাজেটের ওপর নিজের মতামত ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

খোদ সিএজি রিপোর্টে এমন তথ্য সামনে আসার পর অনেকটাই স্বস্তি পেয়েছে মোদী সরকার। যেভাবে কংগ্রেসের আক্রমণে তারা কোণঠাসা হয়ে পড়ছিল তা থেকে ঘুরে দাঁড়ানোর মত পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার লোকসভার বাজেট অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় রিপোর্টটি পেশ করা হয়।

ফাইল ছবি

রিপোর্টে অবশ্য রাফাল চুক্তি অনুযায়ী বিমানের দাম কত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এদিন সিএজি রিপোর্ট সামনে আসার পরই ট্যুইট করে কংগ্রেসকে একহাত নেন অরুণ জেটলি। রিপোর্ট সামনে আসার পর কংগ্রেসকে পাল্টা আক্রমণের সুযোগ যে বিজেপি হাতছাড়া করবে না মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026