National

ভোররাতে হোটেলে আগুন, মৃত ৯

শহরে হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠান উপলক্ষে। তাই হোটেলের ৩৫টি ঘর একটি পরিবারই বুক করে নিয়েছিল। তাদের নিজেদের ও সঙ্গে আসা আত্মীয় স্বজনদের জন্য। কিন্তু সেই আনন্দ উৎসবে যোগদান মঙ্গলবার ভোররাতে শোকের আবহের চেহারা নিল। চারদিকে শুধুই কান্নার রোল আর হাহাকার। মধ্য দিল্লির অর্পিত প্যালেস হোটেলে মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। প্রথমে আগুন লাগে দ্বিতীয় ও তৃতীয় তলের মাঝে। তারপর তা ছড়িয়ে পড়ে গোটা হোটেলে। কেবল রেহাই পেয়েছে বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর।

প্রতীকী ছবি

বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর সহ হোটেলটির আরও ৪টি তলা রয়েছে। সেগুলি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ঝলসে যত না মৃত্যু হয়েছে তার চেয়েও বেশি মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে। এতটাই আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়ে যে সেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে ১ মহিলা ও ১ শিশুও রয়েছে। ৩ জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। কয়েকজন জানালা দিয়ে লাফ দিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।

প্রতীকী ছবি

কীভাবে এমন আগুন লাগল? এ প্রশ্নের উত্তর এখনও দমকলকর্মীরা পাননি। দমকলের ২৫টি ইঞ্জিন আগুন নেভাতে হিমসিম খায়। বেলা ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর শুরু হয় কুলিং প্রসেস। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ পরিস্কার নয়। তবে হোটেলের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই হোটেলে ঢুকে প্রতিটি ঘর, বাথরুমে শুরু হয় খোঁজ। কোথাও কেউ পড়ে আছেন কিনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026