প্রতীকী ছবি
তখন রাত। গাড়িতে তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে লুধিয়ানার সাউথ সিটি এলাকা থেকে ইসেওয়াল গ্রামের দিকে যাচ্ছিলেন ওই ২০ বছরের তরুণী। তাঁর অভিযোগ ঠিক সেই সময় রাস্তায় তাঁদের গাড়ির ওপর চড়াও হয় ২টি মোটরবাইকে চড়ে ৫ যুবক। গাড়িতে পাথর ছোঁড়া হয়। তারপর গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে ঢুকে মারধর শুরু হয় তাঁর পুরুষ বন্ধুকে। ওই পুরুষ বন্ধুর ফোন থেকে ফোন করে তাঁরই এক বন্ধুর কাছ থেকে ২ লক্ষ টাকাও চায় দুষ্কৃতিরা। তারপর সেখান থেকে তাদের গাড়ি নিয়ে ২ জনকে অপহরণ করে নিয়ে যায় একটি ফার্মহাউসে।
রাতের অন্ধকারে নির্জন ফার্মহাউসে তখন কেউ ছিলনা। প্রথমে তাঁদের মারধর করে দুষ্কৃতিরা। ওই তরুণীর দাবি, তারপর তাঁকে ওই ৫ দুষ্কৃতি গণধর্ষণ করে। এখানেই থামেনি তারা। ওখান থেকে তাদের আরও ৭ সঙ্গীকে ডেকে পাঠায় দুষ্কৃতিরা। তারা দ্রুত সেখানে হাজির হয়। তারপর তারাও তাঁকে একে একে ধর্ষণ করে। ১২ জন যুবকের নৃশংস লালসার শিকার হন ওই তরুণী। রাতভর এই অত্যাচার চলতে থাকে।
রবিবার সকালে তাঁদের ২ জনকে ছেড়ে দেয় দুষ্কৃতিরা। কোনওক্রমে তাঁরা ওই অবস্থায় পুলিশের কাছে পৌঁছন। ওই তরুণী সবকিছু পুলিশের কাছে খুলে বলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের নাগাল পায়নি তারা। যে ফার্মহাউসে রাতভর ১২ জনের আদিম লালসার শিকার হতে হয় ওই তরুণীকে সেই ফার্মহাউসেও যান তদন্তকারীরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…