দেবালা অর্জুন রাও, ছবি - আইএএনএস
আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে হুইলচেয়ারে একজন বসে আছেন। কিন্তু তাঁর পাশ দিয়ে যাতায়াত করা কয়েকজনের সন্দেহ হয়। তাঁরা বুঝতে পারেন কিছু একটা ঘটেছে ওই ব্যক্তির সঙ্গে। পুলিশে খবর যায়। জানা যায় হুইলচেয়ারে বসে থাকা বছর ৪০-এর ব্যক্তি মৃত। তিনি বিশেষভাবে সক্ষম মানুষজনের মধ্যে পড়েন। জনবহুল এলাকায় এমনভাবে হুইলচেয়ারে এক ব্যক্তির মৃত অবস্থায় পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনের কাছে। প্রসঙ্গত এখানেই আবার এদিন অনশন শুরু করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ফলে এখানে বাড়তি ভিড়ও ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা এটা আত্মহত্যা। মৃত ব্যক্তি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার বাসিন্দা।
মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নোটটি তেলেগু ভাষায় লেখা। মৃতের নাম দেবালা অর্জুন রাও। সুইসাইড নোটের লেখা থেকে পুলিশ জানতে পারে তিনি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…