National

জম্মু কাশ্মীরে ফের ব্যাঙ্ক লুঠ

বৃহস্পতিবার সকাল। জম্মু কাশ্মীরের পুলওয়ামার আরিহালে জেকে ব্যাঙ্কের শাখায় অন্যান্য দিনের মতই কাজ শুরু হয়েছিল সবে। আর ঠিক তখনই ব্যাঙ্কে ঢুকে পড়ে ৪ মুখোশধারী। প্রত্যেকেরই মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। হাতে ছিল বন্দুক। ব্যাঙ্কে ঢুকেই বন্দুক উঁচিয়ে ভয় দেখাতে শুরু করে তারা। আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহক থেকে ব্যাঙ্ক কর্মীরা। হুমকির পর নিমেষে টাকা নিয়ে চম্পট দেয় ওই ৪ দুষ্কৃতী।

পুলিশের প্রাথমিক ধারণা এরা সকলেই জঙ্গি। ব্যাঙ্কের হিসাব অনুযায়ী প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে মুখোশধারীরা। গত ২১ নভেম্বর জম্মু কাশ্মীরের বদগাম জেলার চারার-ই-শরিফের একটি ব্যাঙ্কে হানা দিয়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। এবার পালাল ১০ লক্ষ টাকা নিয়ে। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 8, 2026

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026