National

বরফ ঢাকা উপত্যকায় কনকনে ঠান্ডা হাওয়ার দাপট

গোটা জম্মু কাশ্মীরটাই যেন বরফে ঢেকে গেছে। এত তুষারপাত গত কদিনে হয়েছে যে সাদা বরফ বাদ দিয়ে ফাঁকা জায়গা কষ্ট করে খুঁজতে হচ্ছে। এমন তুষারপাতের জেরে আবার উপত্যকা জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। যা মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। এবার সেই যে ডিসেম্বর থেকে কাশ্মীরের হাল ঠান্ডায় বেহাল হতে শুরু করেছিল, ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি পৌঁছেও সেই পরিস্থিতি সমানে অব্যাহত। লাদাখ সহ বিভিন্ন এলাকায় প্রবল শৈত্যপ্রবাহ চলছে।

প্রবল তুষারপাতের জেরে কাশ্মীরে যন্ত্রণায় অবোলা জীবেরা, ছবি – আইএএনএস

কার্গিলে তাপমাত্রা মাইনাস ২১ রেকর্ড হয়েছে। গুলমার্গ মাইনাস ১০, পহেলগাঁও মাইনাস ৮, দ্রাস মাইনাস ২১, লেহ মাইনাস ৬, শ্রীনগর মাইনাস ৩.৪ ডিগ্রি রেকর্ড হয়েছে। আগামী ২ দিন এমন অবস্থা চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ১৩ ফেব্রুয়ারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমন অবস্থা যে জলের পাইপে দীর্ঘ সময় আগুন ধরে রেখে তবে কিছুটা জল পাওয়া যাচ্ছে। ঠান্ডায় সব জলের পাইপে বরফ জমে গেছে।

প্রবল তুষারপাতে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, ছবি – আইএএনএস

তুষারাবৃত জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। গত ৫ দিন ধরেই বন্ধ এই গুরুত্বপূর্ণ সড়ক। পুরু বরফে রাস্তা হারিয়ে গিয়েছে। প্রশাসনের তরফে বরফ কেটে রাস্তা সাফ করার চেষ্টা চলছে। তবে এখনও রাস্তা সাফ করা সম্ভব হয়নি। বানিহাল থেকে কাজিগুন্দ শহরের মধ্যের রাস্তার হাল সবচেয়ে খারাপ। দ্রুত রাস্তা সাফ করে যান চলাচল চালু করার সব রকম চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026