National

রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই

অনেক টানাপোড়েনের পর অবশেষে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সারদা চিটফাণ্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য স্থানে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করতে হবে। ঠিক হয় শিলংয়ে হবে জিজ্ঞাসাবাদ। শীর্ষ আদালত ১৯৮৯ ব্যাচের আইপিএস রাজীব কুমারকে সিবিআইকে তদন্তে সাহায্য করা ও তাদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই শনিবার থেকে শিলং‌য়ে শুরু হল জিজ্ঞাসাবাদ।

ফাইল : পুজো প্যান্ডেলের সুরক্ষা বন্দোবস্ত খতিয়ে দেখছেন কলকাতার নগরপাল রাজীব কুমার, ছবি – আইএএনএস

গত শুক্রবার সন্ধেয় গুয়াহাটি হয়ে শিলং পৌঁছন রাজীব কুমার। তাঁর সঙ্গে রয়েছেন আরও ৩ আইপিএস আধিকারিক। রয়েছেন তাঁর ভাইও। রাতে শিলংয়েই ছিলেন তাঁরা। শনিবার সকাল ১১টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা ছিল। সেইমত পৌনে ১১টাতেই শিলংয়ে সিবিআইয়ের দফতরে হাজির হন রাজীব কুমার। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

ফাইল ছবি

গত রবিবার তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করে সিবিআইয়ের একটি দল। তাদের বাধা দেন কলকাতা পুলিশের আধিকারিকরা। কলকাতা পুলিশের অভিযোগ ছিল সিবিআই আধিকারিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। পরে মুখ্যমন্ত্রীও তেমনই দাবি করেন। রাজীব কুমারের পাশে দাঁড়িয়ে ধর্নায়ও বসেন তিনি। অন্যদিকে রবিবার রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় কলকাতা পুলিশের। পরে সিবিআই আধিকারিকদের আটক করে পুলিশ। এই ঘটনার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026