বিজেপি নেতা মোহন যাদবের মরদেহ, ছবি - আইএএনএস
প্রতিদিনের মতই শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। কিন্তু জানা ছিলনা এই প্রাতঃভ্রমণ থেকে আর বাড়ি ফেরা হবে না তাঁর। বিহারের বিজেপি নেতা মোহন যাদব প্রাতঃভ্রমণে বেরিয়ে আততায়ীদের গুলির শিকার হলেন শুক্রবার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ জানাচ্ছে, বিহারের ঔরঙ্গাবাদ জেলার হাসপুরা শহরের জলপুরা এলাকায় বাড়ি মোহন যাদবের। এখানেই প্রাতঃভ্রমণ করেন তিনি। শুক্রবার তিনি বার হওয়ার পর আচমকাই তাঁর পথ আটকায় ২টি মোটরবাইক। মোটরবাইকে থাকা আততায়ীরা তাঁর মাথা ও পেটে গুলি গুলি চালায়। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহন যাদবের।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়। এভাবে তাঁদের নেতাকে গুলি করে হত্যা মেনে নিতে পারছেন না বিজেপি কর্মী সমর্থকেরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…