National

কাশ্মীরে বরফ চাপা পড়ে মৃত ১ বঙ্গ সন্তান সহ ৪

চলতি শীতের মরসুমে জম্মু কাশ্মীর বারবার তুষারপাতের কবলে পড়েছে। প্রবল ঠান্ডায় বেকাবু হয়েছে জনজীবন। যা এখনও অব্যাহত। এই মাঘ মাসের প্রায় শেষে এসে শুক্রবার সেই তুষারপাত গোটা মরসুমের তুষারপাতকে মাত করে দিল। তুষারপাতের জেরে পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে এলাকা। সেইসঙ্গে শুরু হয়েছে তুষারধস।

প্রবল তুষারপাতে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, ছবি – আইএএনএস

জম্মু কাশ্মীরে তুষারপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। বরফের নিচে হারিয়ে গেছেন ১০ জন। তাঁদের খোঁজ চলছে। বহু মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। রাস্তাঘাট বলে কোথাও কিছু নেই। শুধু বরফ আর বরফ। জহর টানেলের কাছে হওয়া তুষারধসে একটি থানার অবস্থা শোচনীয়। ২ জনকে মৃত অবস্থায় ওই বরফ চাপা থানা থেকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

প্রবল তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন, ছবি – আইএএনএস

রামসু-রামবান এলাকায় হাইওয়ের ওপর বরফের চাদর সরিয়ে আরও ২ দেহ উদ্ধার হয়েছে। যারমধ্যে ১ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। নাম সঞ্জিত লাকরা। অন্যজন মধ্যপ্রদেশের বাসিন্দা। প্রসঙ্গত গত বৃহস্পতিবারও এক দম্পতির দেহ উদ্ধার হয় বরফ সরিয়ে। বেশ কিছু পরিবারকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026