নজরদার, প্রতীকী ছবি
স্কুল ঝাঁট দিতে নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্রদের। কিন্তু সেই কাজ সম্পূর্ণ করেনি ছাত্ররা। এতে ব্যাপক রেগে যান স্কুলের হেড স্যার। ছাত্রদের ডেকে পাঠিয়ে শুরু হয় মার। উঁচু ক্লাসের ছাত্র হলেও হেড স্যারের এই মার সহ্য করতে পারেনি ১৬ জন ছাত্র। তাদের জ্বর এসে যায়। অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়।
ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার মহুয়া এলাকার পাকদি মিডল স্কুলে। ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলে হাজির হন ক্ষুব্ধ অভিভাবক থেকে গ্রামবাসীরা। তাঁরা স্কুলের সামনে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে স্কুলে ভাঙচুরও চালান তাঁরা। অভিযুক্ত হেড স্যার রাজেশ কুমারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তাঁরা।
স্কুলের ছাত্রদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া। স্কুলের সামনে গ্রামবাসীদের ক্ষোভ। এসব দেখে বিপদের আঁচ করতে পেরে স্কুল ছেড়ে আগেই চম্পট দেন অন্য শিক্ষকেরা। পালান অভিযুক্ত হেড স্যারও।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…