National

কুকুরছানার ২টো পা কেটে ‘শাস্তি’!

কুকুরছানাটিকে খাবার দিয়েছিলেন তিনি। খাবার পেয়ে খুশি হয়েছিল ছোট্ট সারমেয়শাবক। তবে ওটুকু খাবারে মন না ভরায় আরও একটু খাবার চেয়েছিল সে। কিন্তু সে তো মুখে বলতে পারেনা। অগত্যা প্রমোদ নামে ওই ব্যক্তির পায়ে টোকা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল তার সামান্য চাহিদাটুকু। আর সেখানেই বিপত্তি। কুকুরছানার পায়ের নখে আঁচড়ে যায় ওই ব্যক্তির পা। এত বড় সাহস! বেজায় চটে ওই ব্যক্তি এবার প্রতিশোধ নিয়ে ছুটে ঢুকে পড়েন ঘরে। তারপর বেরিয়ে আসেন হাতে একটা ব্লেড নিয়ে। এরপর কুকুরছানাকে চেপে ধরে তার কচি দুটি পা ব্লেড দিয়ে কেটে নেন তিনি। দিল্লির দ্বারকা এলাকার এই ঘটনা সামনে আসার পর ওই ব্যক্তির নিষ্ঠুরতা রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই ছোট্ট একটা কুকুরছানার পা কীভাবে অবলীলায় কেটে নিতে পারলেন ওই ব্যক্তি তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এদিকে পশুদের ওপর নিষ্ঠুরতার আইনে প্রমোদের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ।

 

News Desk

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026