National

আর্থিক দুর্নীতি মামলায় রবার্ট বঢরাকে ফের জিজ্ঞাসাবাদ

গত বুধবার ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার সকালে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র জেরার মুখে পড়তে হল প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তথা রাহুল গান্ধীর ভগ্নীপতি রবার্ট বঢরাকে। বৃহস্পতিবার সকালেও তাঁকে ২ ঘণ্টা জেরা করেন ইডি আধিকারিকরা। পরে রবার্ট বঢরা মধ্যাহ্নভোজের জন্য বেরিয়ে যান। বুধবার তাঁকে ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল।

রবার্ট বঢরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্রিটেনে তাঁর বেশ কয়েকটি ফ্ল্যাট, বাড়ি রয়েছে। কিন্তু এই সম্পত্তির হিসাব তিনি দেখাননি। বেনামে এসব বাড়ি ও ফ্ল্যাট তিনি কেনেন বলে দাবি করা হয়েছে মামলায়। পরে অবশ্য বাড়ি বেচাও হয়। এই কেনাবেচায় রবার্ট বঢরা প্রতিরক্ষা সংক্রান্ত অস্ত্রের দালাল সঞ্জয় ভাণ্ডারির সাহায্য নিয়েছিলেন বলেও অভিযোগ।

ফাইল : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ছবি – আইএএনএস

গত বুধবার প্রথম রবার্ট বঢরাকে ডেকে পাঠায় ইডি। তাঁকে ইডি অফিসে পৌঁছতে আসেন তাঁর স্ত্রী তথা হালেই কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পাওয়া প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি এও জানিয়ে দেন যে তিনি তাঁর স্বামীর পাশে আছেন। যা তাঁকে দিতে আসার মধ্যে দিয়ে প্রিয়াঙ্কা পরিস্কারও করে দেন। এদিকে রবার্ট বঢরাকে এভাবে ডেকে পাঠানোকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে কংগ্রেস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026