প্রতীকী ছবি
হাইওয়েতে আছড়ে পড়তে থাকল একের পর এক পাথর। বিভিন্ন সাইজের পাথর। পাহাড়ের ঢাল বেয়ে সেসব পাথর নেমে আসে বুলেটের গতিতে। এত গতিতে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে বলেই এই পাথরের খণ্ডগুলোকে বলা হয় শ্যুটিং স্টোন। সেই শ্যুটিং স্টোনের মধ্যে পড়ে আহত হলেন ১২ জন। একটি গাড়িতেই ছিলেন তাঁরা। গাড়ির ওপর এসে পড়ে বিভিন্ন আকৃতির পাথর। তাও আবার বুলেটের গতিতে।
গত মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটে জম্মু-শ্রীনগর হাইওয়েতে। কাশ্মীর ভ্যালি থেকে যাত্রীদের নিয়ে জম্মু শহরের দিকে যাচ্ছিল গাড়িটি। রামবান জেলার রামসু এলাকায় আচমকাই গাড়িটি শ্যুটিং স্টোনের কবলে পড়ে। গাড়ি দুমড়ে যায়। আহত হন ১২ জন। আহতদের মধ্যে ১ মহিলা রয়েছেন। তিনি বিহারের বাসিন্দা। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
গাড়িতে আরও ৯ জন বিহারের বাসিন্দা ও ১ জন উত্তরপ্রদেশ ও ১ জন মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। তাঁরাও আহত হন। তবে তাঁদের চোট খুব গুরুতর নয়। রামবানেই একটি চিকিৎসাকেন্দ্র প্রাথমিক শুশ্রূষার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…