তুষারপাতের জেরে বেহাল দশা হিমাচল প্রদেশের, ছবি - আইএএনএস
কলকাতায় এখন বেশ গরম। রাত বা ভোর বাদ দিলে অন্য সময়ে গায়ে সোয়েটার রাখা যাচ্ছেনা। রীতিমত ঘাম ঝরছে। কিন্তু হিমাচলের চেহারাটা একদম অন্যরকম। সাদা বরফে ঢেকে গেছে পাহাড়ি এলাকা। সিমলা থেকে মানালি, চাম্বা থেকে লাহুল স্পিতি বিভিন্ন পর্যটনক্ষেত্র বরফের চাদরে ঢাকা। তুষারপাত হয়েই চলেছে। ফলে এই ফেব্রুয়ারিতেও সেখানে বরফের টানে হাজির হচ্ছেন পর্যটকেরা।
তুষারপাত চলবে আগামী শুক্রবার পর্যন্ত। অন্তত এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একটানা তুষারপাত স্থানীয় মানুষকে সমস্যায় ফেললেও বেজায় খুশি পর্যটকেরা। কিন্তু পর্যটকদের সেই খুশিতে কিছুটা হলেও ছন্দপতন ঘটিয়েছে আর একটি পূর্বাভাস। সিমলা, লাহুল স্পিতি, চাম্বা, কুলু ও কিন্নরে তুষার ধসের পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই সম্ভাবনা তুঙ্গে। ফলে পর্যটকদের সতর্ক থাকতে হবে।
তুষার ধসের কথা মাথায় রেখে কাউকেই এসব এলাকায় বেশি যাতায়াত করতে মানা করেছে প্রশাসন। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে। এদিকে তুষারপাতের জেরে কনকনে ঠান্ডায় কাঁপছে হিমাচল। কাঁপছে পর্যটকদের প্রিয় বেড়ানোর জায়গাগুলোও। কল্পা-তে পারদ মাইনাস ৪.২ ডিগ্রি। সিমলা মাইনাস না হলেও কাঁপছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…