National

রিভলভার থেকে গুলি, মৃত ৭৪ বছরের বৃদ্ধ

মঙ্গলবার সকাল ৯টা। ব্যস্ততা তুঙ্গে। হঠাৎ কাছের একটি বাড়ি থেকে গুলির শব্দ পেয়ে চমকে ওঠেন আশপাশের মানুষজন। কী হয়েছে তা নিজেরা দেখার চেষ্টা না করে প্রথমেই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই বাড়িতে ঢুকে দেখে রক্তে ভেসে যাচ্ছে ঘর। তারমাঝেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে নিথর এক বৃদ্ধের দেহ। কাছেই পড়ে আছে একটি রিভলভার।

পুলিশ জানাচ্ছে, ৭৪ বছরের ওই বৃদ্ধের নাম যাদব সিং। তিনি গত ৪ বছর ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান এই মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন যাদব সিং। তবে মৃত্যুর সঠিক কারণ সত্যিই আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির সুন্দর নগর এলাকায়। যে রিভলভার থেকে গুলি চলে সেই রিভলভারের মালিক যাদব সিং-ই। লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটিকেই তিনি আত্মহত্যার কাজে লাগালেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026