National

নতুন সিবিআই প্রধান হলেন ঋষি কুমার শুক্লা

সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে অপসারিত করার পর তাঁর পদ সামলাচ্ছিলেন এম নাগেশ্বর রাও। অন্তর্বর্তী সিবিআই প্রধান হিসাবে দায়িত্ব সামলে আসার পর সোমবার তিনি কাজ বুঝিয়ে দিলেন সিবিআইয়ের নতুন প্রধান ঋষি কুমার শুক্লা-কে। সিবিআইয়ের নতুন প্রধান হলেন ঋষি কুমার।

কলকাতায় রবিবার সন্ধেয় সিবিআই আধিকারিক ও কলকাতা পুলিশের মধ্যে বেনজির ধস্তাধস্তি হয়। যাকে বেনজির বলে এদিন ব্যাখ্যা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে ঢোকার চেষ্টা করার সময় সিবিআইয়ের পথ আটকায় কলকাতা পুলিশ। পরে সিবিআই আধিকারিকদের আটকও করা হয়।

সেই ঘটনা গোটা দেশের রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী ধর্নায়। এই অবস্থায় সোমবার সিবিআইয়ের প্রধান পদের দায়িত্ব কাঁধে তুলে নিলেন ঋষি কুমার শুক্লা। ৫৯ বছরের ঋষি কুমার শুক্লা মধ্যপ্রদেশ থেকে ১৯৮৩ সালের আইপিএস। শোনা যাচ্ছে কলকাতার ঘটনার প্রেক্ষিতে দায়িত্বভার গ্রহণের পর প্রথমে কলকাতায় আসবেন তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026