National

ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু গ্রাম প্রধানের

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গ্রাম প্রধানের। একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টার সময় গ্রাম প্রধানের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের বান্দা জেলার অত্ররা এলাকার আউ গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

বিসন্ডা থানা এলাকার গড়াব গ্রাম সভার প্রধান লালুরাম বর্মা গত শনিবার রাতে এলাকার পূর্ব চেয়ারম্যান কালুরাম জাটবের বাড়িতে অনুষ্ঠিত একটি ভাণ্ডারায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন। বছর ৩০-এর লালুরাম সেই অনুষ্ঠান থেকে মধ্যরাতে স্থানীয় যুবক মানসিংয়ের সাথে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন।

পথে অত্ররা থানা এলাকায় আউ গ্রামের কাছে বাইকের সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পিছলে যায়। দুর্ঘটনার ফলে গ্রাম প্রধান ট্রাকটির পিছনের চাকার তলায় পিষে যান। ঘটনার পর ট্রাকের চালক ট্রাক সমেত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয় ও লালুরাম বর্মার দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026