National

গভীর রাতে সাহাবুদ্দিনের ভাইপোকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতিরা

জেলবন্দি প্রাক্তন রাষ্ট্রীয় জনতা দল সাংসদ মহম্মদ সাহাবুদ্দিনের ভাইপোকে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারল দুষ্কৃতিরা। তাঁর বুক গুলিতে ঝাঁঝরা করে দেয় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গত শুক্রবার রাতে মহম্মদ ইউসুফ যখন বাড়ি ফিরছিলেন তখনই এই গুলি চালনার ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলার প্রতাপপুর গ্রামে। মৃত মহম্মদ ইউসুফ সাহাবুদ্দিনের ছেলে মহম্মদ ওসামার ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু কেন তাঁকে এভাবে খুন করা হল তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

মহম্মদ সাহাবুদ্দিন আপাতত তিহার জেলে বন্দি। তাঁর ভাইপোকে এভাবে গুলি করে মারার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সাহাবুদ্দিনের সমর্থকেরা। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026