প্রতীকী ছবি
প্রবল গতিতে থাকা একটি ট্রাক ধাক্কা মারল উল্টোদিক থেকে আসা একটি গাড়িতে। বড় গাড়িটিতে বেশ কয়েকজন আসছিলেন। সংঘর্ষের পর ট্রাকটি হেলে পড়ে। গাড়িটি এমনভাবে দুমড়ে যায় যে তার ভিতর থেকে আরোহীদের টেনে বার করা সম্ভব হয়নি। পরে গ্যাস কাটার এনে তাঁদের বার করা হয়।
এই ঘটনায় ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিদের আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউন জেলার ওরাইয়ের সাধারা এলাকায়। ঘটনার জেরে রাস্তায় যান চলাচল তখনকার মত বন্ধ হয়ে যায়। পুলিশ গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে সকলকে বার করার পর রাস্তা সাফ করে যান চলাচল স্বাভাবিক করে। মৃতদের মধ্যে একজনের বয়স ২৮ বছর, ২ জন ২৪ বছর বয়স্ক। বাকি ১ জন কিশোরী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…