National

জিন্দ জিতে নিল বিজেপি, ৩ নম্বরে কংগ্রেস

হরিয়ানার জাঠ অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত জিন্দ বিধানসভা কেন্দ্র। হরিয়ানায় এখন বিজেপি সরকার। তবে জিন্দ আগে জিততে পারেনি বিজেপি। এবার জিতল। বিধানসভা উপনির্বাচনে জিন্দ থেকে ১২ হাজার ৯৩৫ ভোটে জিতলেন বিজেপির কিষাণ লাল মিদ্ধা।

৯ মাস পরেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। ফলে ৯ মাসের জন্যই জিন্দের বিধায়ক হলেন কিষাণ লাল। তবে লোকসভা নির্বাচনের মুখে এটা বিজেপির বড় জয়।

এই কেন্দ্রে শোচনীয় হার হারতে হয়েছে কংগ্রেসকে। কংগ্রেস এখানে তথাকথিত শক্তিশালী প্রার্থী দিয়েছিল। এখান থেকে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা।

পরিচিতি মুখ। কিন্তু জিন্দ থেকে তাঁর সংগ্রহ মাত্র ২২ হাজারের কিছু বেশি ভোট। অন্যদিকে সর্বত্র হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বিজেপির জন্য জাঠ অধ্যুষিত একটা এলাকা থেকে এমন বিপুল জয় অক্সিজেনের কাজ করল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026