বেঙ্গালুরু মেট্রো, ছবি – সৌজন্যে – ফেসবুক – @nammametrobengaluru
ঠাকুরদার সঙ্গে মেট্রো স্টেশন থেকে নামছিল সে। বয়স মাত্র দেড় বছর। সবে পায়ে পায়ে হাঁটতে শিখেছে। গত রবিবার রাত ৮টা নাগাদ বেঙ্গালুরুর শ্রীরামপুরা মেট্রো স্টেশনের চলমান সিঁড়ি দিয়ে নামার সময় ছোট্ট শিশুটির পা পিছলে যায়। গড়াতে গড়াতে সে সোজা চলে আসে রাস্তায়। প্রায় ৫০ ফুট নিচে।
মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। নাতনিকে নিয়ে ঠাকুরদা নামছিলেন চলমান সিঁড়ি দিয়ে। সেই সময় আচমকাই শিশুটির পা পিছলে যায়।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। শিশুদের নিয়ে এলে অভিভাবকদের মেট্রো স্টেশনে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…