National

মুখ্যমন্ত্রী পদ থেকে চাইলেই ইস্তফা দেব, জানিয়ে দিলেন কুমারস্বামী

যদি তাঁর প্রশাসন চালানো কারও পছন্দ না হয় তাহলে তিনি যে কোনও সময় মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিতে রাজি। কংগ্রেসের উচিত তার বিধায়কদের সংযত করা। রীতিমত কড়া ভাষায় একথা সংবাদমাধ্যমের সামনে জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

তাঁদের আসন সংখ্যা অনেক কম থাকা সত্ত্বেও কংগ্রেসের সমর্থনে তাঁকে মুখ্যমন্ত্রীত্ব দেওয়া হয়। যদিও তারপর থেকেই শোনা যাচ্ছিল কংগ্রেস বিধায়কদের চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন কুমারস্বামী। সেকথা প্রকাশ্যেই বলে ফেলেন তিনি। একটি সভায় একথা বলে কেঁদেও ফেলেন। তারপর কাবেরী দিয়ে অনেক জল বয়ে গেছে। এখন লোকসভা নির্বাচনের মুখে নতুন করে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব প্রকাশ্যে এসে পড়ল।

কংগ্রেস বিধায়কেরা তাঁদের নেতা হিসাবে সিদ্দারামাইয়ার কথা বারবার বলছেন। কুমারস্বামীর বিরুদ্ধেও বক্তব্য রাখছেন। যা অবশ্যই শরিক জেডিএস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ভাল লাগছে না। কুমারস্বামী সোমবার সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস বিধায়কেরা প্রকাশ্যে তাঁর সমালোচনা করা বন্ধ না করলে তিনি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026