National

ভারতের এই শহরে পারদ নামল মাইনাস ২৮ ডিগ্রিতে

মাইনাস ২৮.৭ ডিগ্রি। এদিন জম্মু কাশ্মীরের দ্রাসের তাপমাত্রার পারদ এখানেই নেমেছে। যা কার্যত একটি রেকর্ড। যেখানে দ্রাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ২৮.৭ ডিগ্রি, সেখানে দ্রাসের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড গড়েছে। দ্রাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১০.১ ডিগ্রি।

গোটা লাদাখ অঞ্চলেরই তাপমাত্রার পারদ এখন তলানিতে ঠেকেছে। চারদিকে শুধুই সাদা বরফের চাদর। কোথাও আর কিছুই দেখা যাচ্ছেনা। দৃশ্যমানতাও কম। তবে হাওয়া অফিস জানিয়েছে আগামী ৩ দিনে আবহাওয়া ঝলমলে থাকবে। পরিস্কার আবহাওয়া হওয়ায় পারদ আরও নামবে বলেই পূর্বাভাস দিয়েছে তারা। ফলে আরও নিচে নামতে চলেছে পারদ। এখন দেখার মাইনাস ২৮ থেকে আরও কতটা নিচে নামে এখানকার তাপমাত্রা।

জম্মু কাশ্মীরের অন্যান্য জায়গার অবস্থাও বড় একটা সুবিধের নয়। রবিবার খোদ শ্রীনগরেই তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১.৪ ডিগ্রি। চারদিক বরফে ঢাকা। পহেলগাঁও-তে তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ১৩ ডিগ্রি, লেহ শহরে পারদ নেমেছে মাইনাস ১৫ ডিগ্রিতে, কার্গিলে পারদ নেমেছে মাইনাস ২০ ডিগ্রিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026