National

সাদা বরফের টানে পর্যটকরা কষ্ট করেই ছুটছেন হিমের শহরে

শেষ ২৪ ঘণ্টায় কোনও তুষারপাতের খবর নেই। তবু রাজ্যের পাহাড়ি সব শহরই মুখ ঢেকেছে বরফের চাদরে। পুরু সাদা বরফের জেরে সর্বত্রই পারদ তলানিতে ঠেকেছে। অনেক জায়গায় মাইনাসের নিচে পারদ। জনজীবন কার্যত স্তব্ধ। গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট সব ঢেকে গেছে বরফে। হিমাচল প্রদেশের পাহাড়ি শহর সিমলা থেকে কেলং, মানালি থেকে কুলু, সর্বত্রই ছবিটা প্রায় এক।

সিমলাতেই গত শুক্রবারের পর আর তুষারপাত হয়নি। কিন্তু সেই বরফ গলেওনি। এখনও গোটা সিমলা বরফের চাদরে ঢেকে আছে। এদিন সিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.২ ডিগ্রি। এই অবস্থায় সেখানে পৌঁছনো বা সেখানে থাকার বন্দোবস্ত নিয়ে প্রশ্ন আছে। তবু সেসব তোয়াক্কা না করেই সিমলা সহ বিভিন্ন শহরের হাজির হয়েছেন বহু পর্যটক।

শনিবার থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। একমাত্র বরফের টানেই ছুটে আসছেন পর্যটকরা। এসেই মেতে উঠছেন বরফ নিয়ে খেলায়।

 

হিমাচলের কেলং-এ ঠান্ডার কামড় সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। এখানে পারদ নেমেছে মাইনাস ১৭ ডিগ্রিতে। চারদিক ছেয়ে আছে বরফে। দৃশ্যমানতাও তলানিতে। চারদিক ঝাপসা।

এছাড়া কুফরি, নারকান্দা, মানালি, ডালহৌসি সব জনপ্রিয় পর্যটনস্থলই এখন বরফের তলায়। সব জায়গার পারদই মাইনাসে পৌঁছে গেছে। এই অবস্থায় খুশি বাধ মানছে না পর্যটকদের। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ২৯ জানুয়ারির পর ফের নতুন করে তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026