National

মাথায় ছাদ ভেঙে পড়ে মৃত বাবা-মা-শিশু

অবিরাম বৃষ্টি চলছিল। টানা বৃষ্টিতেই হয়তো নরম হয়ে পড়েছিল পুরনো ছাদ। সেটাই শনিবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের নিচে শুয়ে থাকা বাবা, মা ও তাঁদের ৬ মাসের সন্তানের ওপর। প্রজাতন্ত্র দিবসের সকালে ছাদের তলায় চাপা পড়ে মৃত্যু হল ৩ জনেরই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তি জেলার বানপুর গ্রামে। ঘটনার জেরে গোটা গ্রামে শোকের আবহ গ্রাস করে।

বাবা, মা ও সন্তানের মৃত্যু হলেও তাঁদের ৮ বছরের মেয়ে সেমাল ও অন্য ১ ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাতের পর ভোর থেকেও বানপুর গ্রাম সহ আশপাশের এলাকায় একটানা বৃষ্টি চলছিল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026