National

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যাওয়া কমান্ডোদের বাসে মারুতির ধাক্কা, মৃত ২

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোদের দিল্লি নিয়ে যাচ্ছিল এনএসজি-র একটি মিনি বাস। দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় মাঝপথে গাড়িতে কিছু সমস্যা হয়। ফলে তা রাস্তার ধারে দাঁড় করিয়ে দেওয়া হয়। শুরু হয় মেরামতির কাজ। এই সময় একটি মারুতি রিজ গাড়ি আসছিল রাস্তা ধরে। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে এনএসজি-র বাসে। ইফকো চক-এর কাছে ঘটনাটি ঘটে।

ধাক্কায় মিনি বাসের কিছু ক্ষতি হলেও দুমড়ে যায় মারুতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতির ২ আরোহীর। অপর ১ আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে এমন এক ঘটনায় ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

তুলা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 7, 2026