National

দাদাকে নিয়ে কুম্ভস্নান সেরে রাজনৈতিক ইনিংস শুরু করবেন প্রিয়াঙ্কা

লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোকের মত প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব সঁপেছেন দলের সভাপতি তথা তাঁর দাদা রাহুল গান্ধী। প্রত্যক্ষ রাজনীতিতে পা দেওয়া এখন প্রিয়াঙ্কার জন্য সময়ের অপেক্ষা। আগামী ৪ ফেব্রুয়ারি রাজনীতির ময়দানে পা দিতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। জীবনের সেই নতুন ইনিংস শুরু করার আগে কুম্ভমেলায় গিয়ে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার কথা রয়েছে তাঁর। একা নন। এই পুণ্য কুম্ভস্নানে তাঁর সঙ্গে থাকবেন দাদা রাহুল গান্ধীও। নরমপন্থী হিন্দুত্ব-কে সামনে রেখে কুম্ভস্নান এক বড় ভূমিকাও নিতে পারে ভাই-বোনের রাজনৈতিক জীবনে।

৪ ফেব্রুয়ারি কুম্ভস্নানের পর লখনউতে একটি সাংবাদিকর সম্মেলনেও যোগ দেবেন রাহুল ও প্রিয়াঙ্কা। ৪ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা। পুণ্যতিথি। ওইদিন কুম্ভস্নানের মাহাত্ম্য হিন্দুদের কাছে অন্য মাত্রা রাখে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026