নয়ডা থেকে গ্রেটার নয়ডা পর্যন্ত মেট্রোর অ্যাকুয়া লাইন, ছবি - আইএএনএস
গত ২০১৭ সালের জুন মাসে ভাবা হয়েছিল এই প্রকল্প। আর ২০১৯ সালের ২৫ জানুয়ারি তা উদ্বোধন হয়ে গেল। তাও নেহাত কম রাস্তা নয়! ২৯.৭ কিলোমিটার। নয়ডা থেকে গ্রেটার নয়ডা পর্যন্ত এই মেট্রো রুটের উদ্বোধন হল শুক্রবার। যা এবার থেকে সাধারণ যাত্রীদের নিয়ে ছুটবে নয়ডা সেক্টর ৫১ থেকে ডিপো মেট্রো স্টেশন পর্যন্ত। মোট ২১টি স্টেশন থাকছে এই যাত্রাপথে। শুক্রবার এই নয়া মেট্রো রুটের উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ পুরী।
এদিন উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, কয়েকদিনের মধ্যে গাজিয়াবাদ এই লাইনের সঙ্গে সংযুক্ত হবে। তাছাড়া কানপুর, মেরঠ ও আগ্রাকেও মেট্রো রুটের আওতায় এনে এগুলির সংযুক্তিকরণের পরিকল্পনা রয়েছে তাঁদের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…
মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…