National

তুষারপাতে ছবির মত সুন্দর হয়েছে প্রকৃতি, ভিড় বাড়ছে পর্যটকদের

জম্মু কাশ্মীরের মতই হিমালয়ের কোলে হিমাচল প্রদেশ এখন ছবির মত রূপ নিয়েছে। সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়ি এলাকা। ফলে পাহাড়ি শহরগুলিতে পর্যটকদের খুশির সীমা নেই। সাদা বরফে ঢাকা হিমালয়ের কোলে এক স্বর্গীয় আনন্দে সময় কাটাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার সকালে ফের নতুন করে বরফ পরেছে মানালি, ডালহৌসি, কল্পা, কোঠি, সোলাং সহ বিভিন্ন এলাকায়। পুরু বরফের আস্তরণে ঢাকা পড়েছে চারধার।

গত বুধবার প্রবল তুষারপাত হয়েছিল সিমলায়। এদিন নতুন করে তুষারপাত না হলেও মঙ্গলবারের বরফের চাদর এখনও ঢেকে রেখেছে এই শৈলশহরকে। তবে এদিন কনকনে ঠান্ডা হাওয়া বইছে সিমলায়। ফলে পারদ নেমেছে ১.১ ডিগ্রিতে। এই সপ্তাহের শেষে রয়েছে ২৬ জানুয়ারির ছুটি। ফলে শুক্রবার থেকেই একটা ছুটির আমেজ পেয়ে বসতে চলেছে। ফলে এই সপ্তাহের শেষে হিমাচলের শহরগুলিতে পর্যটকদের একটা দারুণ ভিড় পাওয়া যাবে বলে আশাবাদী পর্যটন বিভাগ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026