Sports

কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন জাতীয় শ্যুটার

কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক জাতীয় স্তরের শ্যুটার। দিল্লির চানক্যপুরী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই তরুণীর অভিযোগ গত নভেম্বরে তাঁর জন্মদিনের পার্টিতে নরম পানীয়ে মাদক জাতীয় কিছু মিশিয়ে দেন তাঁর কোচ। ফলে তিনি সাময়িকভাবে প্রায় অচেতন অবস্থায় চলে যান। আর সেই সুযোগেই তাঁকে ধর্ষণ করেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ওই কোচ। যিনি নিজেও একজন খ্যাতনামা শ্যুটার। ভারতের হয়ে অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গত কয়েকমাস ধরেই তিনি অভিযোগকারী তরুণীর কোচ হিসাবে তাঁকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। কোচের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য দিল্লিতেই থাকতেন জাতীয় খেলোয়াড় ওই তরুণী। এমনকি এই সময়ে কোচের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে উঠেছিল। ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে বলেন, ওদিন রাতে তাঁকে ধর্ষণ করার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই কোচ। কিন্তু পরে তিনি বেঁকে বসেন। ফলে বাধ্য হয়েই তাঁকে অভিযোগ দায়ের করতে হয়। এদিকে অভিযোগ দায়েরের পর থেকেই বেপাত্তা কোচ। তাঁর মোবাইল ফোনও সুইচড অফ।

 

News Desk

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

কর্কট রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত কর্কট রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

সিংহ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত সিংহ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026