দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ, ছবি - আইএএনএস
৪০ জন যাত্রী নিয়ে মিনি ট্রাকটি যাচ্ছিল পাহাড়ি এলাকা ধরে। গাদাপুর থেকে যাচ্ছিল ব্রাহ্মণীগাঁও। রাস্তায় পড়ে পোইগুড়া ঘাটের দুর্গম পথ। পাহাড়ি রাস্তা। মঙ্গলবার এখানেই নিয়ন্ত্রণ হারান চালক। মিনি ট্রাক যাত্রীদের নিয়ে উল্টে যায় গভীর গিরিখাতে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত বেরহামপুরের হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে ওড়িশার কান্ধামল জেলায়।
ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। আহতদের বিনামূল্যে চিকিৎসা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…