National

প্রত্যক্ষ রাজনীতিতে প্রবীণ তোগারিয়া, গড়ছেন নতুন দল

তাঁকে সবাই চেনেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি হিসাবে। সেই প্রবীণ তোগারিয়া এবার পা দিতে চলেছেন প্রত্যক্ষ রাজনীতির ময়দানে। আগামী ৯ ফেব্রুয়ারি তাঁর নয়া রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদের প্রেসিডেন্ট প্রবীণ তোগারিয়া মঙ্গলবার একথা জানান। তিনি এও জানিয়েছেন, তাঁর দলে সমাজের বহু প্রথিতযশা মানুষ যোগ দিতে চলেছেন। এই প্রথিতযশাদের মধ্যে কে কে রয়েছেন? এই প্রশ্নের উত্তরে দীর্ঘদিনের হিন্দুত্ববাদী সংগঠনের অন্যতম মুখ প্রবীণ তোগারিয়া জানান, কে কে থাকছেন নয়, কে কে থাকছেন না বলুন!

মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেই কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুবের যে সিদ্ধান্ত কংগ্রেস সরকার গ্রহণ করেছে তার প্রশংসা করেন প্রবীণ তোগারিয়া। সেইসঙ্গে কৃষকদের জন্য ২৪ ঘণ্টা অবিচ্ছিন্ন বিদ্যুৎ বণ্টনের দাবি জানান তিনি। একইসঙ্গে এক পরিবার, ২ সন্তান নীতির পক্ষেও সওয়াল করেন তিনি। বলেন, আইন করে দেওয়া উচিত যে ২ সন্তানের বেশি হলে সরকারি সুযোগ সুবিধা পাবেনা ওই পরিবার। ভোটে দাঁড়ানোর সুযোগও তাঁরা পাবেন না।

এদিকে প্রবীণ তোগারিয়ার রাজনৈতিক দল গঠন কী বিজেপির পক্ষে যাবে? নাকি বিপক্ষে? লোকসভা নির্বাচনের আগেই তাঁর নয়া দলের আত্মপ্রকাশ কোন নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত করছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026