প্রবল তুষারপাতে সাদা হয়ে গেছে উত্তরকাশী, ছবি - আইএএনএস
হিমালয়ের কোলে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড। এই রাজ্যের অনেকটাই পাহাড়ে ঘেরা। আর সেই পাহাড়ি এলাকাতেই শুরু হয়েছে প্রবল তুষারপাত। সাদা বরফের চাদরে ঢেকে গেছে বহু এলাকা। পাহাড়ে যখন প্রবল তুষারপাত চলছে, তখন আবার রাজ্যের সমতলে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এদিকে প্রবল তুষারপাতের জেরে উত্তরাখণ্ড জুড়েই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চিন্তার ভাঁজ আরও পুরু করে আবহাওয়া দফতর আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। ফলে আপাতত রাজ্যের অধিকাংশ সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় মানুষজন তুষারপাতের জেরে সমস্যায় পড়লেও কদিনের জন্য বেড়াতে আসা পর্যটকরা বেজায় খুশি। সকলেই প্রায় জড়ো হয়েছেন মুসৌরির কাছে ধানাউলটি-তে। ছবির মত সুন্দর সেখানে প্রকৃতি। সাদা বরফে ঢাকা সেই মনোরম পরিবেশের ছবিও হুহু করে পোস্ট হচ্ছে আর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গাড়োয়াল হিমালয় এলাকা এ বছরের সবচেয়ে বেশি তুষারপাত পেয়েছে এদিন। আগামী কয়েকদিনে উত্তরাখণ্ডের তাপমাত্রা উল্লেখজনকভাবে কমবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…