লেপার্ড, প্রতীকী ছবি
রাতের অন্ধকারে নয়। একেবারে দিনের আলোয় বহু মানুষের বসতি সম্পন্ন একটি গ্রামে ঢুকে পড়ল একটি লেপার্ড। গ্রামে ঢুকে এক কিশোরের ওপর হামলাও চালায় সে। আহত হয় ওই কিশোর। গত রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার সাদুলপুর গ্রামে। বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতরের আধিকারিক জানিয়েছেন, লেপার্ডটি গ্রামে ঢুকে একটি পাঁচিলের ওপর ওত পেতে ছিল। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ওই গ্রামেরই বাসিন্দা কোমল কুমার নামে ওই কিশোর। তাকে দেখেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে লেপার্ডটি। তারপর তার পিঠ, কাঁধ ও হাতে খামচে, কামড়ে দেয়।
দ্রুত ওই কিশোরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবে তার আঘাত গুরুতর নয় বলেই আশ্বস্ত করেছেন ওই চিকিৎসক। এদিকে ওই কিশোরকে আঘাত করার পর লেপার্ডটি গ্রাম ছেড়ে চলে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…