ফাইল ছবি
সোয়াইন ফ্লু এক ভয়ংকর চেহারা নিচ্ছে রাজস্থানে। ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে সোয়াইন ফ্লুয়ে মৃতের সংখ্যাও। কেবল শনিবারই ৫ জনের সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মহামারির আকার নেওয়া সোয়াইন ফ্লু রাজস্থানে নতুন বছরের প্রথম ১৯ দিনেই ৪৮টি প্রাণ কেড়ে নিয়েছে। শনিবার জয়পুরে ২ জন, উদয়পুরে ২ জন এবং বারমের-এ ১ জনের মৃত্যু হয়েছে। পয়লা জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১ হাজার ১৭৩ জনের শরীরে সোয়াইন ফ্লুয়ের জীবাণু ধরা পড়েছে।
স্বয়ং বিজেপি সভাপতি অমিত শাহও সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি। এদিকে সবে রাজস্থানের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে সেখানে মসনদে বসেছে কংগ্রেস। আর তারপরই সোয়াইন ফ্লু মহামারির আকার নিল। ফলে নয়া সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। ইতিমধ্যেই সরকারি চিকিৎসকদের সব ছুটি বাতিল করেছে রাজ্য সরকার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…