ফাইল : হিমাচল প্রদেশে তুষারপাতের পর প্রাকৃতিক সৌন্দর্য, ছবি - আইএএনএস
প্রবল তুষারপাত আর শৈত্যপ্রবাহের জেরে বুধবারের তুলনায় অনেকটাই নেমে গেল হিমাচল প্রদেশের পারদ। জম্মু কাশ্মীর ও হিমাচলে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি ও তুষারপাত চলছিল। কিন্তু বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অতিমাত্রায় তুষারপাত হল হিমাচল প্রদেশের একটা বড় অংশে। বিশেষত হিমালয়ের কোলে পাহাড়ি এলাকাগুলোতে। কুলু, মানালি, কল্পা, কেলং, কিন্নর, চাম্বা সাদা হয়ে গেছে বরফে। বাড়ি, ঘর, রাস্তা, গাড়ি, গাছপালা সব বরফের চাদরের নিচে মুখ লুকিয়েছে।
সিমলাতে তুষারপাত না হলেও কনকনে ঠান্ডা রয়েছে। পারদ নেমেছে মাইনাস ৩.৮ ডিগ্রিতে। অন্যদিকে কেলংয়ে মাইনাস ১০ ডিগ্রিতে নেমেছে পারদ। চারদিক পুরু বরফে সাদা। মানালি-লেহ হাইওয়ের ওপর রোটাং পাস ও বারালাচা পাস প্রবল তুষারপাতে ঢেকে গেছে। হিমাচলের সমতল এলাকাগুলিতেও পারদ অনেকটাই নেমে গেছে। অনেক জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিয়েছে। সামনের কটা দিন শুকনো থাকবে আবহাওয়া। তবে ফের জানুয়ারির ২১ তারিখের পর পশ্চিমীঝঞ্ঝা থাবা বসাতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…