National

সাংবাদিক হত্যায় রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ড

২০ বছরের কারাদণ্ড ভোগ করছে গুরমিত রাম রহিম। এবার সেই সাজার সঙ্গে নতুন এক সাজা যোগ হল। ২০০২ সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি খুনে তাকে গত শুক্রবারই দোষী সাব্যস্ত করেছিল পঞ্চকুলার সিবিআই বিশেষ আদালত। গুরমিত রাম রহিম সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আদালত ১৭ জানুয়ারি দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করবে‌ বলে জানিয়েও দিয়েছিল। সেইমত এদিন সাজা ঘোষণা করল আদালত।

ধর্ষণের অভিযোগে সাজা হয়েছে তার। আদালতের নির্দেশে ২০ বছরের কারাবাসের সাজা ভোগ করছে ডেরা সচ্চা সৌদা-র প্রধান গুরমিত রাম রহিম। স্বঘোষিত এই ধর্মগুরুর আরও নানা কীর্তি সামনে আসে তাকে গ্রেফতার করার পর। তার ডেরায় ধর্ষণ থেকে শুরু করে পুরুষদের নপুংসক বানানোর কাজ, সবই চলত বলে জানতে পারেন তদন্তকারীরা। এবার গুরমিত রাম রহিমের জন্য নয়া সাজা নিশ্চিত হল। ২০ বছরের কারাদণ্ডের সঙ্গে সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা যোগ হল তার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026