দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাক, ছবি - আইএএনএস
যাত্রীবোঝাই একটি সরকারি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। মৃতদের মধ্যে ১ জন ছাত্র। আহত কমপক্ষে ১০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নিমেষে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয় লোকজন জড়ো হয়ে একের পর এক গাড়িতে আগুন ধরাতে থাকেন। কাছাকাছি থাকা ১০টি ট্রাকে আগুন ধরিয়ে দেন তাঁরা। ভাঙচুর করা হয় গাড়ি। বুধবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইটাপল্লি এলাকার গুরুপাল্লি গ্রামের কাছে।
পুলিশের বিশাল বাহিনী এলাকায় হাজির হয়ে অবস্থা আয়ত্তে আনে। পুলিশ জানাচ্ছে, ৫০ জন যাত্রী নিয়ে বাসটি গুরুপল্লি গ্রামের কাছে রাস্তার একটি বাঁকের কাছে পৌঁছয়। উল্টোদিক থেকে সেই বাঁকে প্রবল গতিতেই টার্ন নেয় একটি খনি সংস্থার ট্রাক। একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় ২টি যানের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…