প্রতীকী ছবি
সামান্য রাস্তা তৈরিকে কেন্দ্র করে গণ্ডগোল। তাতেই ২ পক্ষের মধ্যে হাতাহাতি। চলল গুলি। এক পক্ষ অন্য পক্ষের ৩ জনকে গুলি করে। যাতে কৃষ্ণ যাদব নামে ১ ব্যক্তির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে তাদের ২ জন গুলিবিদ্ধ হওয়ায় অন্য পক্ষ গিয়ে যারা গুলি চালিয়েছিল তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। জ্বালিয়ে দেয় গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
বিহারের সিওয়ান জেলার ফুলবরিয়া গ্রামে চলছিল সড়ক নির্মাণের কাজ। পুলিশ জানাচ্ছে, ওই গ্রামেরই ২ পক্ষের মধ্যে সড়ক তৈরিকে কেন্দ্র করে ঝগড়া লাগে। যা অবশেষে মৃত্যু পর্যন্ত গড়াল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…