ফাইল : কাশ্মীরে প্রবল তুষারপাতের আনন্দে মগ্ন কিশোরীর হাসিমুখ, ছবি - আইএএনএস
শনিবার থেকে ফের প্রবল তুষারপাত শুরু হল কাশ্মীর উপত্যকায়। তবে বেশ কিছুদিন ধরে চলা শৈত্যপ্রবাহ থেমেছে। ফলে কিছুটা হলেও হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে রেহাই মিলেছে সেখানকার বাসিন্দাদের। অল্প অল্প উঠতে শুরু করেছে পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু কাশ্মীর জুড়ে আকাশ মেঘে ছেয়ে আছে। রাতের দিকে মেঘের আস্তরণ শৈত্যপ্রবাহের পথে বাধা হয় দাঁড়াচ্ছে।
শনিবার সকাল থেকেই প্রবল তুষারপাত শুরু হলেও আগামী রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জম্মুতে তাপমাত্রা বাড়লেও এমন মনে করার কারণ নেই যে খুব বেড়েছে শ্রীনগর বা কাশ্মীর উপত্যকার তাপমাত্রা। সামান্যই বৃদ্ধি। যা শীতের কনকনানি কমিয়ে দেয়নি। শনিবার জম্মুতে যেখানে পারদ ৮ ডিগ্রি পার করেছে। সেখানে শ্রীনগর এখনও মাইনাস ০.৮ ডিগ্রি। কার্গিল মাইনাস ১৬.৬। দ্রাস মাইনাস ১০.৩। লেহ মাইনাস ১১.৯, গুলমার্গ মাইনাস ২.৪।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…